PNB Recruitment 2026: ৪৮,০০০ টাকা থেকে বেতন শুরু, ৫৪৫ টি শূন্যপদের জন্য আবেদন হবে।

pnb recruitment

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এর পক্ষ থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তি দ্বারা নিযুক্ত করা কর্মীদের প্রতি মাসে মাসিক বেতন হিসেবে ৮০,০০০ টাকা। এখানে Local Bank Officer(LBO) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ব্যাংকের চাকরি মানেই খুব দ্রুত নিয়োগ পদ্ধতি সম্পন্ন করা হয়ে থাকে, সুতরাং এখনই আবেদন করে ফেলুন। আপনার বাড়ির আশেপাশে যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে থাকে তাহলে সেই লোকেশন দিয়ে আবেদন করুন। ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। কিভাবে আবেদন করবেন? আবেদনের যোগ্যতা কি কি প্রয়োজন? কত শূন্যপদ রয়েছে? আবেদনের শেষ তারিখ কত? কিভাবে নিয়োগ করা হবে? সমস্ত কিছু নীচে বিস্তারিতভাবে আলোচনা করা হল। এছাড়াও বিভিন্ন সরকারি ও বেসরকারি চাকরির খবর আমাদের ওয়েবসাইটে দেওয়া হয়। সমস্ত আপডেট পাওয়ার জন্য নীচে দেওয়া লিংক থেকে আমাদের টেলিগ্রাম গ্রুপটি জয়েন করুন। 

পদের নাম - 

এই বিজ্ঞপ্তিতে Local Bank Officer(LBO) পদে নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা - 

যে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে কমপক্ষে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে। এছাড়াও কমপক্ষে ১ বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন হবে।

মোট শূন্যপদ - 

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এই বিজ্ঞপ্তিতে মোট ৫৪৫ টি শূন্যপদ রয়েছে। যার মধ্যে পশ্চিমবঙ্গে মোট ৮০ টি শূন্যপদ রয়েছে এবং ত্রিপুরায় ১৮ টি শূন্যপদ রয়েছে। এছাড়াও অন্যান্য রাজ্যগুলোর শূন্যপদ বিভাজন জানার জন্য অফিসিয়াল নোটিশটি দেখে নিন।

বয়সসীমা ও ভাষা - 

এখানে আবেদন করার জন্য আবেদনকারীদের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যবর্তী হতে হবে। এছাড়াও সংরক্ষিত ক্যাটাগরির জন্য বয়সের ছাড় রয়েছে। নিযুক্ত এলাকার স্থানীয় ভাষা লিখতে ও বলতে পারতে হবে। 

মাসিক বেতন - 

নিযুক্ত করা কর্মীদের সর্বনিম্ন ৪৫,০০০ টাকা থেকে সর্বোচ্চ ৮৫,০০০ টাকা পর্যন্ত দেওয়া হবে। এছাড়াও DA, HRA ও Medical -এর সুবিধা দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি - 

এই পদে আবেদন করা প্রার্থীদের সর্ব প্রথম অনলাইনে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর প্রার্থীদের ডকুমেন্টস ভেরিফিকেশন করা হবে। তারপর স্থানীয় এলাকার স্থানীয় ভাষার পরীক্ষা নেওয়া হবে। সবশেষে আবেদনকারীদের ইন্টারভিউ - এর জন্য ডাকা হবে। ইন্টারভিউতে সফল হলে তবেই কাজে নিযুক্ত করা হবে। 

আবেদন পদ্ধতি - 

আবেদন করার জন্য সর্বপ্রথম ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে। তারপর আপনাদের https://pnb.bank.in/ লিখে সার্চ করতে হবে। এরপর ওয়েবসাইটে গিয়ে Recruitment/Career অপশনে গিয়ে আবেদন করতে হবে। আবেদনকারীর বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর ও ইমেইল আইডি দিয়ে লগইন করতে হবে। এরপরে আবেদনকারীকে “CLICK HERE FOR NEW REGISTRATION" অপশনে ক্লিক করতে হবে। এরপর আবেদনকারীর সমস্ত সঠিক তথ্য পরপর উল্লেখ করতে হবে এবং সবশেষে 'Submit' অপশনে ক্লিক করতে হবে।

প্রয়োজনীয় নথিপত্র: 

চাকরি প্রার্থীদের আবেদনের আগে তাদের ছবি, সিগনেচার, আঙুলের ছাপ, হাতে লেখা ঘোষণাপত্রের ছবি,বয়সের প্রমাণপত্র, জাতিগত বা প্রতিবন্ধীতার সনদ, নিচে উল্লিখিত ৭.৪ অনুচ্ছেদের নির্দেশাবলি বিবেচনায় রেখে শিক্ষাগত যোগ্যতা, সনদ এবং কর্ম-অভিজ্ঞতার নথিপত্র আপলোড করতে হবে। 

আবেদন মূল্য: 

ST/SC/PWD ক্যানডিডেডদের জন্য আবেদন মূল্য ৫৯ টাকা এবং UR/OBC/EWS ক্যানডিডেডদের জন্য ১,১৮০ টাকা।